মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

দ্বিতীয় টি-টোয়েন্টি: ডোনাল্ড-সল্টের ঝড়ে উড়ে গেলো অস্ট্রেলিয়া, সিরিজে সমতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৮:১৯

শেয়ার

দ্বিতীয় টি-টোয়েন্টি: ডোনাল্ড-সল্টের ঝড়ে উড়ে গেলো অস্ট্রেলিয়া, সিরিজে সমতা
ছবি: সংগৃহীত

৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। অজিদের দেয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে সফররতরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন অ্যানিউরিন ডোনাল্ড। এছাড়া ফিল সল্টের ব্যটে আসে ৫৮ রান।

মঙ্গলবার ক্যারেরা ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতেই ৫৮ রানে ৪ উইকেট হারায় তারা। সেই ধাক্কা সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বিশেষ করে ইংল্যান্ডের স্পিনারদের বিপক্ষে রান তুলতে ভুগতে হয়েছে তাদের।

দারুণ বোলিং করেছেন স্যাম কারানও। ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্স ২৭ রান করে। মাঝে নিখিল চৌধুরী ৪৫ রান করে। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। আর শেষদিকে ডেভিসের ২৫ বলে ৩৯ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ৪ বলে ১৮ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন ডুয়ারশুইস।

পাশাপাশি ৮ বলে ১৮ রান করে আউট হন জ্যাক এডওয়ার্ডস। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হ্যানরি ক্রোকম্ব ও কারান। একটি করে উইকেট শিকার করেন আদিল রশিদ ও জেমি ওভারটন। ওভারটন এই ম্যাচে সবচেয়ে খরুচে ছিলেন ২ ওভারে তিনি দেন ২৮ রান। ৩ ওভারে ৪০ রান দিয়েছে ক্রকম্বও।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই অজি বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার ফিল সল্ট ও ডোনাল্ড। দুজনে মিলে ফড়েম ১৫১ রানের জুটি। তাও আবার মাত্র ৬১ বলে। এই জুটিতেই বড় জয়ের ভিত পেয়ে যায় ইংল্যান্ড। জোয়েল ডেভিসের বলে ১০ রানে জীবন পাওয়া সল্ট পরে আরও আগ্রাসী হয়ে ওঠেন।

২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ডেভিসের এক ওভারেই ৩১ রান তোলে ইংল্যান্ড। শেষ পর্যন্ত সল্ট আউট হন ৩০ বলে ৫৮ রান করে। অন্যপ্রান্তে মাত্র ৩২ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডোনাল্ড। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা। ১৮ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি, যা টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম।

রাইলি মেরেডিথের বলে লং-অনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের ওভারেই বেন ডোয়ারশুইসের বলে ক্যাচ তুলে দেন সল্টও। এরপর হ্যারি ব্রুক ১০ ও টম বেন্টন ৮ বলে ২৬ রানের ক্যামিও খেলে ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন। অজি বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন রাইলি মেরিডিথ ও বেন ডোয়ারশুইস।

এতে ৫ ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আগামী শুক্রবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দু'দল। বাংলাদেশ সমইয় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে খেলা।