সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সেঞ্চুরিয়ন টেস্ট: ৯১ রানেই অলআউট বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২১:১৩

শেয়ার

সেঞ্চুরিয়ন টেস্ট: ৯১ রানেই অলআউট বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বৃষ্টি হয়েছে দীর্ঘ সময়। সেঞ্চুরিয়নে বৃষ্টিবাধায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা প্রায় পৌনে চার ঘণ্টা শুরু হয়। এর মধ্যে আবার টস হেরে ব্যাটিং।

ভেজা আবহাওয়ায় বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে না, জানা ছিল। তবে কোনো ব্যাটারই দাঁড়াতে পারবেন না, এতটাই কি দুর্বোধ্য ছিল পিচ আর দক্ষিণ আফ্রিকান বোলাররা?

বাংলাদেশের কোনো ব্যাটার ত্রিশের ঘরও পেরোতে পারেননি। সর্বোচ্চ ২৩ রান করেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিম সতর্কভাবে খেলতে পারেননি। শুরুতেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।

মার্কো ইয়ানসেনের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ হয়েছেন তামিম (৩)। দলীয় ৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

দেখেশুনে খেলছিলেন তরুণ মাহফিজুল ইসলাম রবিন। তবে ৪০ বল খেলে ২৩ রান করে তাকে অ্যানরিখ নরকিয়ার বলে বোল্ড হতে হয়। একই ওভারে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

আগের টেস্টে করছিলেন ১২ আর ১১। এবারও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। করেন মাত্র ৪ রান।

মুমিনুল হক টেস্ট মেজাজে খেলছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনিও। ৫১ বলে ১৮ রান করে উইয়ান মুল্ডারের বলে স্টাম্প হারান অভিজ্ঞ এই ব্যাটার। ৬০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

আগের ম্যাচের দুই তারকা লিটন দাস আর তাওহীদ হৃদয়ও ব্যর্থ। লিটন ৮ আর হৃদয় করেন ১৯ রান। দলে ফেরা জাকের আলী ২০ বল খেলে ১ রান করে রাবাদার গতিতে এলবিডব্লিউ হন।

কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন নেন ৩টি করে উইকেট। ২টি উইকেট শিকার অ্যানরিখ নরকিয়ার।