সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৯:০৮

শেয়ার

একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে শুরুর চাপ সামলে নেয়ার প্রয়াস চালান আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। এনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়ে ফিরলেন সাজঘরে। একই ওভারে আউট হন দলনেতা নাজমুল হোসেন শান্তও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান। এখন ব্যাট করছেন মুমিনুল হক ও তাওহীদ হৃদয়।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করতে নেমে ক্যাগিসো রাবাদা করা ইনিংসের প্রথম ওভারটা পার করেন তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু দ্বিতীয় ওভারটা পুরোপুরি শেষ করা হয়নি। মার্কো ইয়ানসেনের করা ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তাজিদ। ৯ বলে ৩ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে নামা মুমিনুল হককে নিয়ে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার রবিন। দুজনের জুটিটা ৩৪ রানের।

ইনিংসের ১৪তম ইনিংসে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এনরিখ নরকিয়ার করা ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন মাহফিজুল ইসলাম রবিন। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার হাকান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ বলেই বোল্ড হন তিনিও। ৪০ বলে ২৩ রান করেন রবিন। আর ২ বলে ৪ রান করেন শান্ত।