সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরিবর্তন এসেছে দুই দলের একাদশেই।
ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে ৩টি পরিবর্তন। মুশফিকুর রহিম এবং হাসান মাহমুদ ছিটকে গেছেন আগেই। একাদশে নেই মেহেদী হাসান মিরাজও। তাদের বদলে একাদশে ঢুকেছেন শরিফুল ইসলাম, জাকের আলী অনিক এবং খালেদ আহমেদ।
আগের ম্যাচের মতো ৪ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে আছেন চার জন পেসার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে। ২ পরিবর্তন এনেছে তারা। অধিনায়ক টেম্বা বাভুমা এবং পেসার ড্যান প্যাটারসনের বদলে টনি ডি জর্জি এবং অ্যানরিখ নরকিয়াকে একাদশে এনেছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা :
এইডেন মারক্রাম (অধিনায়ক), মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া।
বাংলাদেশ :
তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী এবং খালেদ আহমেদ।
আরও পড়ুন:







