রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

সেঞ্চুরিয়ন টেস্ট: বাংলাদেশের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা প্রোটিয়াদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬

আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬

শেয়ার

সেঞ্চুরিয়ন টেস্ট: বাংলাদেশের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা প্রোটিয়াদের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এতে ২টি পরিবর্তন এনেছেন প্রোটিয়া কোচ। দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া ও ব্যাটার টনি ডি জর্জি।

সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল প্রোটিয়ারা। ওই ম্যাচে পাওয়া চোটের কারণে শেষ টেস্টে মাঠে নামতে পারছেন না অধিনায়ক টেম্বা বাভুমা। তার জায়গায় একাদশে ঢুকেছেন ডি জর্জি। বাভুমা না থাকায় এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

এদিকে ডান কুঁচকির চোট কাটিয়ে একাদশে ফিরেছেন গতিময় পেসার আনরিখ নরকিয়া। তাকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন ডেন প্যাটারসন।

একাদশে নরকিয়ার সঙ্গী হিসেবে পেস বোলিং সামলাবেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার। আর একমাত্র স্পিনার হিসেবে একাদশে রাখা হয়েছে সাইমন হারমারকে।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে ও সাইমন হারমার।