এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১৭৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। অর্থাৎ টানা দ্বিতীয় জয় তুলে নিতে ১৭৫ করতে হবে বাংলাদেশকে।
দোহায় টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। আফগান ব্যাটাররা ধরে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ১২৭ রানে ৭ উইকেট হারানো দলকে মোটামুটি সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন অধিনায়ক ইকরাম আলিখিল।
৯২ বল খেলে ৪৮ রান করে শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন তিনি। বাকি ব্যাটাররা কেউ বিশের ঘর ছুঁতে পারেননি।
রিপন মণ্ডল ৩৯ রানে শিকার করেন ৩টি উইকেট। ইকবাল হোসেন ইমন ৩২ রানে ২টি এবং সাইফ হাসান মাত্র ১৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
আরও পড়ুন:







