২০৩০ বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘমেয়াদি দল গঠনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির কোচিং স্টাফের পর্যবেক্ষণে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি বয়সভিত্তিক দলের তরুণ প্রতিভারাও। তিনটি পর্যায়ে ভাগ করা মোট ৭৪ ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছেন স্কালোনির সহকারী কোচ মাতিয়াস মান্না।
ভিডিও বিশ্লেষক ও কৌশলগত সহকারী মান্না নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনার এজেইজা অনুশীলন কমপ্লেক্সের সাম্প্রতিক অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানেই খেলোয়াড়দের এই তালিকা দেখা যায়। এতে সিনিয়র জাতীয় দল, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলারদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টিওয়াইসি স্পোর্টস।
তিন দলে ৭৪ ফুটবলার
তালিকা অনুযায়ী, সিনিয়র জাতীয় দলে রয়েছেন ২৮ জন, অনূর্ধ্ব-২০ দলে ২৪ জন এবং অনূর্ধ্ব-১৭ দলে ২২ জন ফুটবলার। খেলোয়াড়দের গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—এই চার পজিশনে ভাগ করা হয়েছে।
সিনিয়র দলে চার গোলরক্ষক, নয় ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও আট ফরোয়ার্ড রয়েছেন। অনূর্ধ্ব-২০ দলে চার গোলরক্ষক, আট ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও পাঁচ ফরোয়ার্ড। অনূর্ধ্ব-১৭ দলে আছেন তিন গোলরক্ষক, আট ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও চার ফরোয়ার্ড।
সিনিয়র দলে রয়েছেন অভিজ্ঞ তারকারা
সিনিয়র দলের গোলরক্ষক হিসেবে তালিকায় রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান।
রক্ষণভাগে আছেন নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালার্দি, অ্যারন আনসেলমিনো, আগুস্তিন গিয়াই ও গনসালো মন্তিয়েল।
মিডফিল্ডে রয়েছেন মাসিমো পেরোনে, এজেকিয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বারকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকিয়েল পালাসিওস ও নিকো পাজ।
আক্রমণভাগে রয়েছেন জিয়ানলুকা প্রেস্টিয়ানি, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হোসে লোপেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সুলে ও জিওভানি সিমিওনে।
অনূর্ধ্ব-২০ দলে ২৪ ফুটবলার
এই দলের গোলরক্ষক হিসেবে রয়েছেন মাসিমো লেগুইসামন, দামিয়ান তালাভেরা, রামিরো বুরাত্তি ও আগুস্তিন কোর্তেস।
রক্ষণভাগে আছেন হোয়াকিন সালাস, লুকাস আয়ালা, গনসালো এসকুদেরো, হুয়ান আরাইয়াগো, মাতেও মার্তিনেজ, ইগ্নাসিও ওভান্দো, ভ্যালেন্তিন লোসা ও এলিয়াস ভেরন।
মিডফিল্ডে রয়েছেন ব্রুনো গালাসি, আলেহান্দ্রো তেয়ো, ফাকুন্দো কারিজো, হেরোনিমো গোমেজ মাত্তার, ফ্রাঙ্কো পেরেজ, ফাকুন্দো গুচ ও রামিরো তুলিয়ান।
আক্রমণভাগে আছেন ফাকুন্দো হাইনিকোস্কি, ভ্যালেন্তিন দাভিলা, ফ্রাঙ্কো দমিঙ্গেজ, ইয়ান সুবিয়াব্রে ও অ্যালেক্স ভেরন।
অনূর্ধ্ব-১৭ দলেও নজর তরুণদের দিকে
ভবিষ্যতের জাতীয় দল গঠনের পরিকল্পনায় অনূর্ধ্ব-১৭ পর্যায়ের খেলোয়াড়দেরও পর্যবেক্ষণে রেখেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।
এই দলের তিন গোলরক্ষক হলেন ভ্যালেন্তিন রেইগিয়া, থিয়াগো পার্গা ও কেভিন বায়েজ।
রক্ষণভাগে রয়েছেন বাউতিস্তা রোলদান, সিমন এসকোবার, অ্যালেক্স কারদোসো, বাউতিস্তা হিমেনেজ, মাতেও মেন্দিসাবাল, আলভারো গুইচ, হুলিও কোরিয়া ও থিয়াগো পেরেজ।
মিডফিল্ডে আছেন মাতেও সানচেজ, আলান আলকারাজ, জিওভান্নি বারোনি, মার্কোস অর্তিজ, বেনহামিন ভায়েহো, মাতেও মাচুকা ও গালো এসকোবার।
আক্রমণভাগে রয়েছেন হুয়ান ক্রুস পলিসেলা, এমিলিয়ানো বারিওনুয়েভো, ফাকুন্দো সালিনাস ও তোবিয়াস গোইতিয়া।
চোট ও নিষেধাজ্ঞায় বাইরে থাকা তারকারাও তালিকায়
তালিকার উল্লেখযোগ্য দিক হলো, সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে না থাকা কয়েকজন পরিচিত খেলোয়াড়ও কোচিং স্টাফের পর্যবেক্ষণে রয়েছেন।
চোটের কারণে সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারেননি ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস গনসালেস ও লাউতারো মার্তিনেজ। নিষেধাজ্ঞার কারণে দলের বাইরে ছিলেন লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। এ ছাড়া সর্বশেষ দলে ডাক না পাওয়া রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোর নামও রয়েছে তালিকায়।
ক্লাব পর্যায়ে উঠে আসা তরুণদেরও পর্যবেক্ষণে রেখেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। বোকা জুনিয়র্সের লিওনেল ফ্লোরেস, মিলতন দেলগাদো ও তোমাস আরান্দার নাম রয়েছে তালিকায়। তবে সর্বশেষ প্রীতি ম্যাচের দলে তাঁদের বিবেচনা করা হয়নি।
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে সিনিয়র দলের অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি বয়সভিত্তিক দলের প্রতিভাবানদের পর্যবেক্ষণে রাখছে স্কালোনির কোচিং স্টাফ। ৭৪ ফুটবলারের এই তালিকায় ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাব্য খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:







