বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

১৫৭ রানের লিডে ইনিংস শেষ দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৭:৫৫

শেয়ার

১৫৭ রানের লিডে ইনিংস শেষ দক্ষিণ আফ্রিকার
ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে ৫৫৭ রানে প্রথম ইনিংস শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সফররতদের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান।

৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে ১৪ রানে পিছিয়ে ছিল তারা। সেখানে রায়ান রিকেলটন এবং কাগিসো রাবাদা ১১৭ রানের জুটি গড়ে স্বাগতিকদের লিড এনে দেন। দুইবার জীবন পাওয়া রিকেলটন সেঞ্চুরি করেন, ফিফটি করেন রাবাদা। দুজনকেই প্যাভিলিয়নে ফেরান মেহেদি হাসান মিরাজ। আগের দিন চোট নিয়ে মাঠ ত্যাগ করা টেম্বা বাভুমা ব্যাট করতে নেমে অপরাজিত থাকেন ৬২ রানে।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও মিরাজ।

এর আগে, তাওহিদ হৃদয় আর লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে বাংলাদেশ।