বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

এবার লিটনের বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৬:৪৫

আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬ ১৬:৫২

শেয়ার

এবার লিটনের বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

জোহানেসবার্গে প্রথম টেস্ট ম্যাচটি পুরোপুরি নিজের করে নিচ্ছেন লিটন কুমার দাস। ব্যাট হাতে চমৎকার সেঞ্চুরির পর এবার উইকেটকিপিংয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ৩২ বছর বয়সী কিপার-ব্যাটার।

ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হয়ন রায়ান রিকেলটন। তাকে স্টাম্পিং করে চলতি ইনিংসে নিজের সপ্তম ডিসমিসাল পান লিটন। এরপর কাগিসো রাবাদাকেও স্টাম্পড করে অষ্টম ডিসমিসাল নেন তিনি।

দীর্ঘ টেস্ট ইতিহাসে এটিই এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড।

এর আগে পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউ জিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভা এক ইনিংসে ৭টি করে ক্যাচ নিয়েছিলেন। তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন লিটন।

দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেটের তিনটি ক্যাচ নেন লিটন। পরে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে তিন উইকেটের সবকটি ক্যাচই নেন তিনি। সেই ধারায় এবার বুধবারও প্রোটিয়াদের দুই উইকেটে উঠল তার নাম।

কিপিংয়ের অলরাউন্ড কীর্তিতেও বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন। টেস্ট ইতিহাসে কোনো কিপারের একই ম্যাচে সেঞ্চুরি ও এক ইনিংসে ৮টি ডিসমিসাল এই প্রথম। এর আগে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে ও এবি ডি ভিলিয়ার্সের ছিল একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৬ ডিসমিসালের রেকর্ড।