টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান। টুর্নামেন্টে হট ফেভারিট বাংলাদেশ। তাই, শুরু থেকেই চাপে টাইগাররা।
ম্যাচের প্রথম দুই মিনিটে, ২টি আক্রমণ করে পাকিস্তান। শমিত সোমের ভুল পাস থেকে শুরু হওয়া অ্যাটাক থেকে দুর্দান্ত শট করে পাকিস্তান। তবে মেহেদী হাসান শ্রাবনের দুর্দান্ত সেভে বেঁচে যায় বাংলাদেশ।
এরপরই ম্যাচের কন্ট্রোল ধীরে ধীরে বাংলাদেশের কাছে চলে আসে। ম্যাচের ২২ মিনিটে, শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন রাকিব। তবে, তার সেই দুর্দান্ত শট আঁটকে দেন পাকিস্তানের গোলকিপার। সেই মুহূর্তে, তার হাত থেকে ছুটে গিয়ে বল লেগেছে পোস্টে।
ম্যাচে, কুলিং ব্রেকের পর আক্রমণের ধাঁর বারায় পাকিস্তান। ফাঁকায় বল পেয়ে শট করেছিলেন আব্দুস সামাদ। তবে তা লেগেছে পোস্টে।
অবশ্য, ৪৩ মিনিটে ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাই, গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে টাইগাররা।
আরও পড়ুন:







