বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

হামজা-সামিতের গোলে এগিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২১:১৫

শেয়ার

হামজা-সামিতের গোলে এগিয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলছে। প্রথমার্ধে হামজা চৌধুরী ও সামিত সোমের গোলে তারা শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আছে। বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মূলত গ্রুপ সেরা হওয়ার লড়াই।

ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতলেও তেমন সুন্দর ও পরিকল্পিত ফুটবল খেলতে পারেনি। আজ অবশ্য তারা শুরু থেকেই দারুণ খেলেছে। পাঁচ মিনিটে হামজা বক্সের সামনে ফ্রি কিক থেকে শট নেন। একটু উপর দিয়ে যায় শটটি।

বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। কয়েক মিনিট পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।

হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।

হামজা প্রথম গোলে ছিলেন যোগানদাতা। দ্বিতীয় গোল নিজেই করেছেন। ইব্রাহিমের বাড়ানো বলে হামজা দারুণ দক্ষতায় বক্সে নিয়ন্ত্রণ নেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে আরও সামনে আগান। লঙ্কান গোলরক্ষক পেরেরা সামনে আসলেও বল রুখতে পারেননি। হামজা তার পাশ দিয়ে জোরালো শটে বল জালে পাঠান। বাংলাদেশের জার্সিতে হামজার এটি পঞ্চম গোল। তিনি এর আগেও গোল পেতে পারতেন। বক্সের মধ্যে দারুণ দক্ষতায় কাটিয়ে ব্যাক হিল করেন। পোস্টের একটু উপর দিয়ে বল বাইরে যায়।

এক গোল হজমের পর শ্রীলঙ্কা ম্যাচে ফেরার চেষ্টা করে। কয়েকটি আক্রমণ করেছিল। তবে সেগুলো গোল হওয়ার জন্য যথেষ্ট ছিল না। ডিফেন্ডার জিদান ইফসুফ এই ম্যাচে দারুণ দক্ষতার প্রমাণ দিয়েছেন। শ্রীলঙ্কা আজ ২ গোলের ব্যবধানে হারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন ও ভুটান রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলবে।