বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা ককটেলসদৃশ বস্তু

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭

শেয়ার

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নমিপে আজ সেমিফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয়েছিল ভারত ও মালদ্বীপ।

এই ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হয়েই সেমিফাইনালে উঠল ভারত। খেলার ৩৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলেই জিতেছে তারা। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারতীয়রা।

ফলে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত অনূর্ধ্ব-২৩ দল। এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালে নাম লেখায় পাকিস্তান। ভারতের বিপক্ষে হারলেও মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পাকিস্তানিরা।

তবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে, সেটি জানা যাবে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ শেষে।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দুদলই রক্ষণাত্মক ফুটবল খেলে। রক্ষণ ধরে রেখে আক্রমণে যাওয়ার কৌশল নেয় ভারত ও মালদ্বীপ। এই কৌশলে খেলে সফল হয় ভারত। প্রথম আধ ঘণ্টায় পরিস্কার কোনো গোলের সুযোগ তৈরি করতে না পারলেও ৩৮ মিনিটে পেনাল্টি পায় তারা। ডান দিক থেকে বক্সে বল নিয়ে ঢুকে ছিলেন ভারতের আবদুল রাবিন। কিন্তু পেছন থেকে তাকে আঘাত করেন মালদ্বীপের হোসাইন শিফাউ ইউসুফ।

পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করেন সুহাইল ভাট। এবারের সাফে তার তৃতীয় গোল এটি। এর আগে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল উপহার দেন এই তরুণ ফরোয়ার্ড। এই গোলের পরই আরো বেশি উজ্জীবিত ভারতীয়রা। যে কারণে বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রাখে তারা। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে মালদ্বীপ। কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হয়নি। ৭৯ মিনিটে হামধানের ফ্রি কিক থেকে গোলের সুযোগ মিস হয়। ভারতের গোলরক্ষক দুবে অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন। এর কিছুক্ষণ পর মালদ্বীপের মুজধান হাসানের দূরপাল্লার শটও রুখে দেন দুবে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরার আরেকটি দারুণ সুযোগ পেয়েছিল মালদ্বীপ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ইব্রাহিম জাকি। দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন ভারত গোলরক্ষক দুবে। অবশ্য ভারতও স্কোর লাইন বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। যদি ৮৩ মিনিটে ভারতের ইরফানের হেডে গোল হতো, তাহলে ভারতের নামের পাশে আরেকটি গোল যোগ হতো।