সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৫

শেয়ার

ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান
ছবি সংগৃহীত

সিলেট টেস্টের চতুর্থ দিন হতাশায় কাটলেও পঞ্চম ও শেষ দিনের শুরুটা ভালো করেছে বাংলাদেশ। দিনের প্রথম ভাগে মাত্র ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিনটি উইকেট তুলে নেয় টাইগাররা। তবে ৬ উইকেটে ৩৯৮ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা। ফলে ম্যাচ জিততে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান।

সোমবার (৯ নভেম্বর) ১৪০ রান নিয়ে কাভেম হজ এবং ২০ রান নিয়ে আমির জাঙ্গু পঞ্চম দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই মাত্র ২ রান যোগ করে সাজঘরে ফেরেন হজ। ১৯৪ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করে নাঈম হাসানের শিকার হন তিনি।

টানা দুই ওভারে তিন উইকেট বাংলাদেশের

এরপর টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফকে ১ রানে ফিরিয়ে দেন নাঈম হাসান। তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে ৩৭২ রানে তাদের ষষ্ঠ উইকেটের পতন ঘটে। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও একটি চার মেরে রানের গতি বাড়ান। মাত্র ১১ বল খেলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।