হাসান মাহমুদের তোপে দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। চা বিরতির আগ পর্যন্ত ওই দুই উইকেটে ৩৬ রান করেছে বাংলাদেশ।
পায়ের গোড়ালি মচকে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসাপাতালে আছেন ওপেনার সাদমান ইসলাম। তার বদলে ওপেনিং করতে আসেন স্পিনার নাঈম হাসান। স্বীকৃত ক্রিকেটে এবারই প্রথম ওপেনিং করলেন নাঈম।
তবে ওপেনিংয়ে সুযোগ পেয়ে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি নাঈম। ৬ বলে ৫ রান করে ফিরেছেন স্লিপে সহজ ক্যাচ দিয়ে।
দলীয় ২২ রানে তানজিদ তামিম আউট হন আক্রমণাত্মক হতে গিয়ে। গ্রিভসের অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলেন তানজিদ। পয়েন্টে ডান দিকে শূন্যে লাফিয়ে দুই হাত বাড়িয়ে বলটি তালুবন্দি করেন অভিষিক্ত উইকহ্যাম। ১৬ রান করে ফেরেন তানজিদ।
এর আগে শুরুতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
আরও পড়ুন:







