ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
একাদশে দুটি পরিবর্তন
বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ।
এর আগে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয় পেতে হবে টাইগারদের।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
আরও পড়ুন:







