মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

২০২৭ বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন ছাড়ালো ১২ কোটি: সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ ১৭:১১

শেয়ার

২০২৭ বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন ছাড়ালো ১২ কোটি: সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচে
ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় এক বছর। মাত্র কয়েক দিনের ব্যবধানেই টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১২ কোটিরও বেশি। সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচে।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, ১৯৩টি দেশ থেকে প্রায় ২৮ লাখ দর্শক করেছেন টিকিটের আবেদন।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে ১০ অক্টোবর অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচে। প্রায় ৮৪ লাখ ক্রিকেটপ্রেমী আবেদন করেছেন এই জমজমাট লড়াই উপভোগ করার জন্য।

ফাইনালের টিকিটের চাহিদাও প্রায় ৭৯ লাখ। তিন দেশের ১২টি ভেন্যুতে ১৪ দলের অংশগ্রহণে হবে ৫৭টি ম্যাচ।

টিকিটের ব্যালটে আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর। অর্থাৎ হাতে রয়েছে ১৮ দিনের মতো। আবেদন বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা।