ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনেছে নির্বাচকেরা।
কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল হক। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান।
শনিবার দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে তাকে বাধ্যতামূলকভাবে অন্তত সাত দিন খেলা থেকে দূরে থাকতে হয়।
সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টে পাওয়া যাচ্ছে না মুমিনুলকে। আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও আমিত হাসান।
আরও পড়ুন:







