শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

মিরপুর টেস্টে বাংলাদেশকে আট উইকেটে হারাল উইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৬:২৬

শেয়ার

মিরপুর টেস্টে বাংলাদেশকে আট উইকেটে হারাল উইন্ডিজ
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের ৮১ রানের ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।

দিনের শুরুতেই ওয়ারিক্যানের বলে ২২ রানেই থামতে হয় জাকির আলী অনিককে। এরপর ৮ রান করে আবারও ওয়ারিক্যানের শিকার হয়ে ফেরেন হাসান মাহমুদ। একাই লড়াই করেন নাঈম হাসান। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে এই স্পিনার ৫২ রানে ফিরলে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ।

ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে ভালো বোলিং করতে ব্যর্থ হন বাংলাদেশের তিন স্পিনার। সুযোগ কাজে লাগিয়ে দুই ওপেনার ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং ভালো শুরু এনে দেন সফরকারীদের। উদ্বোধনী জুটি থেকে আসে ১১২ রান। এই জুটি ভাঙে ক্যাম্পবেল ৪৯ রানে শরিফুলের শিকার হলে। এরপর ১ রান করে ফেরেন ত্যাগনারায়ন চন্দরপল। তবে কিং ও কাভেম হজের অর্ধশত রানের জুটি উইন্ডিজকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।