মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২১:৩২

শেয়ার

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে কামিন্দু মেন্ডিসের অর্ধশতকে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর আগে লঙ্কান বোলারদের বোলিং তোপে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। আর হাসান নাওয়াজের ব্যাট থেকে আসে ১৭ রান। শেষ দিকে শাহিন আফ্রিদির ১৫ রানের ইনিংসে কোনোরকমে একশ পার করে পাকিস্তান।

জবাবে শুরুতেই অর্ধশত রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। এই জুটি ভাঙ্গে আভিষ্কা ফার্নান্ডো ১৬ রান করে আউট হলে। উইকেটে টিকতে পারেননি কুশল মেন্ডিস।

তবে কামিন্দু মেন্ডিস একপ্রান্ত আগলে রেখে রতনায়েককে নিয়ে ৫২ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৬২ রানে অপরাজিত থাকেন কামিন্দু মেন্ডিস।