আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচ টিকিট ছাড়াই মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা। এই সিরিজের দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সিরিজের প্রথম টেস্টকে নিয়ে সুখবর পেলেন দর্শকরা।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরিজের প্রথম টেস্টে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে প্রথম টেস্ট উপভোগ করার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মিরপুর স্টেডিয়ামের নর্থ ও সাউথ স্ট্যান্ডে টেস্টের পুরো পাঁচ দিন বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।
তবে এই সুবিধা প্রযোজ্য নয় গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও আতিথেয়তা এলাকায়।সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সিলেটে ৫ নভেম্বর থেকে।
আরও পড়ুন:







