জিম্বাবুয়ের কাছে হারের পর আফগানিস্তানের বিপক্ষে কেবল জিতলেই হবে না, ব্যবধানও বড় হতে হবে— এমন সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ। আবুধাবিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
আগে ব্যাটিং নেয়ায় টাইগারদের এই ম্যাচে অন্তত ৪১ রানে জিততে হবে। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে তাওহীদ হৃদয়ের দল। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেই আজ। তাদের জায়গা নিয়েছেন আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন।
বাংলাদেশ একাদশ:
তাওহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।
আরও পড়ুন:







