আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ক্লাবে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তাঁর পাশাপাশি দুটি গোল করেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। দুই তারকার নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ডি.সি. ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
রবিবার (১১ অক্টোবর) ভোরে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুটি গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান মেসি। ৪৭ মিনিটে গোল করার পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন এই তারকা। তাঁর জোড়া গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।
এই জয়ের ফলে এমএলএসে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ধারা থেকে বেরিয়ে এল ইন্টার মায়ামি। আগের পাঁচ ম্যাচের চারটিতে ড্র করেছিল দলটি, অন্য ম্যাচে হেরেছিল।
আরও পড়ুন:







