আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে শুক্রবার (৯ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই প্রথম লাল বলের টেস্ট খেলবে টাইগাররা।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট পরিসংখ্যানে ব্যাট হাতে এগিয়ে আছেন নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসে জোড়া সেঞ্চুরিতে তাঁর সংগ্রহ ২৭০ রান। বোলিংয়ে শীর্ষে রয়েছেন রশিদ খান। দুই ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি।
আবুধাবির এই মাঠে টেস্টের এক ইনিংসে ৫৯৮ রান করার রেকর্ড যেমন রয়েছে, তেমনি ইংল্যান্ডের মতো দলের ৭২ রানে অলআউট হওয়ার নজিরও আছে।
ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ঐতিহাসিক সাফল্যের পর নিজেদের পারফরম্যান্স ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
এ পর্যন্ত দুই দল দুটি টেস্টে মুখোমুখি হয়েছে। উভয় দলই পেয়েছে একটি করে জয়। ২০১৯ সালে চট্টগ্রামে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। তবে ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা।
আরও পড়ুন:







