জাতীয় ক্রিকেট লিগে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ৩ মাঠে মুড়িমুড়কির মতো উইকেট পড়েছে। আবার এক মাঠে দাপট দেখিয়েছেন ব্যাটাররা। সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটার ইরফান সাব্বির তাকরির। বল হাতে ৭ উইকেট নিয়ে ঢাকাকে ধ্বসিয়ে দিয়েছেন খুলনার অফ স্পিনার রবিউল ইসলাম রবি।
পিকেএসপির ২ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে খুলনা ও ঢাকা। টস জিতে আগে বোলিং করা খুলনার বোলারদের তোপের মুখে উইকেট দাড়াতেই পারেননি ঢাকার ব্যাটাররা। ইনিংসের ষষ্ট ওভারেই খুলনাকে প্রথম সাফল্য এনে দেন পেসার অভিষেক দাস অরন্য। এই ডানহাতি বোলারের শিকার হয়ে ফেরেন ঢাকার ওপেনার রিতিক রয়।
এরপর শুরু হয় রবিউল ইসলাম রবির ভেলকি। মাঝে ৩৮ বলে ২৬ রান করা আইচ মোল্লাকে ফেরান আরিদুল ইসলাম আকাশ। আর শেষদিকে এক উইকেট তোলেন মাসুম খান টুটুল। বাকি ৭টি উইকেটই যায় রবির পকেটে। একে একে তুলে নেন আদিল বিন সিদ্দিক, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, দেবাশীষ সরকার, শাকিল হোসাইন, মাহফুজুর রাব্বি ও হাসান আলির উইকেট। ঢাকা অলআউট হয় ১৪৩ রানে। ১২.৪ ওভার হাত ঘুরিয়ে ৫০ রান খরচায় ৭ উইকেট নেন রবি।
অবশ্য ঢাকাকে অল্প রানে গুটিয়ে দিয়ে দিন শেষে খুলনাও অসস্তিতে আছে। ৪১ রানেই ৩ উইকেট হারায়া তারা। ইনিংসের প্রথম বলেই ৪ হাঁকানো শোভন মোড়ল করেন ২ চারে ৯ রান আর শাহরিয়ার সাকিবের ব্যাট থেকে আসে ১ রান। আরেক ওপেনার জিএম সাজ্জাদ মেহমুদ করেন ১৪ রান।
দলীয় ৬০ রানে ৪ চারে ২৫ রান করা রবির উইকেটও হারায় খুলনা। এরপর সিয়াম হোসাইন দীপু ও জাওয়াদ রোয়েন মিলে ৫৮ রানের জুটি গড়েন। ২ চার ও ১ ছক্কায় ৩৪ রান করা সিয়াম আউট হলে ভাঙে তাদের জুটি। প্রথম দিন শেষে খুলনার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৮ রান। ২টি করে চার ও ছক্কায় ৩৩ রানে অপরাজিত জাওয়াদ। ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন মারুফ মৃধা ও মাহফুজুল রাব্বি।
আরও পড়ুন:







