শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

প্রথমার্ধ শেষে ভারতের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ২১:০০

শেয়ার

প্রথমার্ধ শেষে ভারতের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন এস্তেভাও উইলিয়ান ও পেদ্রো গিলের্মে।

শনিবার (৩ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক) স্টেডিয়ামে সেলেসাওদের আতিথ্য দেয় ভারত।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে অতিথিরা। ভারতও সমান তালে পাল্লা দিতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে পারছিলো না কেউই।

২৮তম মিনিটে সফরকারীদের হয়ে ডেডলক ভাঙেন উইলিয়ান। দুর্দান্ত এক গোলে ব্রাজিলকে লিড এনে দেন এ চেলসি ফরোয়ার্ড।

হাইড্রেশন ব্রেকের পর আরও একটি সুযোগ পায় সেলেসাওরা। তবে পেদ্রোর নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে সেই ভুল শোধরাতে বেশি সময় নেননি তিনি। ৪২তম মিনিটে জোড়ালো এক শটে লক্ষ্যভেদ করেন এ ফ্লামেঙ্গো স্ট্রাইকার।

শেষ পর্যন্ত জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।