নাগোয়ার বাংলাদেশি প্রবাসীদের অনেক আশা ছিল। তবে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা তাদের হতাশ করেছেন। দুর্বল শক্তির শ্রীলঙ্কার বিপক্ষে যাচ্ছেতাই ব্যাটিংয়ে ১০২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদকও জেতা হয়নি বাংলাদেশের। এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই এশিয়ান গেমস থেকে ফিরছে বাংলাদেশ।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারই শূন্য রানে আউট হন। প্রথম দুই ওভারেই হারায় দুটি উইকেট। অধিনায়ক লিটন দাস আগের ম্যাচে করেছিলেন দুই রান। আজ শনিবার আরও ব্যর্থ তিনি। ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন লিটন।
শ্রীলঙ্কার দলে সিনিয়র কিংবা জাতীয় দলে খেলার অভিজ্ঞ ক্রিকেটার বলতে গেলে ছিলেন না। শুরুতে ২১ রানে চার উইকেট হারিয়েও তারা শেষ পর্যন্ত ১৬৫ রান সংগ্রহ করে। বিপরীতে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরা ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি। চারজন ব্যাটসম্যান কোনো রান করতে পারেননি। বাজে শটে একের পর এক উইকেট বিলিয়ে দেন তারা। একপর্যায়ে শ্রীলঙ্কার ব্রোঞ্জ জয় সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা ভালো না হলেও বাংলাদেশের দুই প্রান্তের স্পিন আক্রমণে চার ওভারের মধ্যে চার উইকেট হারায় তারা।
পাকিস্তানের বিপক্ষে একাদশে না থাকা রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রথম স্পেলেই কার্যকর ছিলেন। তিন ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে নেন একটি উইকেট। ১৮ বলের মধ্যে ১২টিই ছিল ডট বল।
আরও পড়ুন:







