বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা আফগানিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬ ২০:৪৩

আপডেট: ১ অক্টোবর, ২০২৬ ২০:৫৯

শেয়ার

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা আফগানিস্তানের
ছবি: সংগৃহীত

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজও খেলবে টাইগাররা। ওই টেস্ট ও ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে এই ফরম্যাটে আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহর পথচলা শুরু হচ্ছে। এর আগে হাশমতউল্লাহ শহীদিকে সরিয়ে তাকে অধিনায়কত্ব দিয়েছিল আফগানিস্তান।

রহমতের টেস্ট দলে একমাত্র নতুন মুখ রাহমানউল্লাহ জাদরান। প্রথমবার আফগানিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। ডানহাতি এই ব্যাটার ৩৬ প্রথম শ্রেণির ম্যাচে ৩৫.৭৮ গড়ে করেছেন ২ হাজার ২৯০ রান। এ সময়ে তার ব্যাটে এসেছে ৫ সেঞ্চুরি ও ১১ হাফসেঞ্চুরি। সবশেষ চার প্রথম শ্রেণির ম্যাচে দুইটি ফিফটি এসেছে তার ব্যাটে।

আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে।

ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে মোহাম্মদ নবি-রশিদ খানদের পাশাপাশি আজমতউল্লাহ ওমরজাইসহ গুরুত্বপূর্ণ সকল ক্রিকেটারই আছেন। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে আফগানিস্তানের এই ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে ১৭ অক্টোবর। ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে আগামী ২৩ অক্টোবর।

আফগানিস্তানের টেস্ট দল

রহমত শাহ (অধিনায়ক), আব্দুল মালিক, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ জাদরান, শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, ইকরাম আলী-খিল, ইসমত আলম, কাইস আহমেদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম শাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

ওয়ানডে দল

রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলী-খিল, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোগে, এএম গাজনফার, বিলাল সামি, ফজলহক ফারুকি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।