বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬ ০৭:১৫

শেয়ার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার
ছবি সংগৃহীত

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরুতে বিলম্ব হওয়ায় খেলার দৈর্ঘ্য কমিয়ে ১৩ ওভারে আনা হয়েছে।

আইচি-নাগোয়ায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও আগের দিনের বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা ছিল। দুই দফা মাঠ পরিদর্শনের পর বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত জানান পাকিস্তানের অধিনায়ক।

স্পিনবান্ধব উইকেট বিবেচনায় চার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও মোসাদ্দেক হোসেন। পেস আক্রমণে আছেন শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশে রয়েছেন তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।