শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারাল নরওয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২৫

শেয়ার

হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারাল নরওয়ে
ছবি সংগৃহীত

উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে অসলোতে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

অসলোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নরওয়ে। ১৪ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে দারুণ শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন অস্কার বব।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। অ্যান্তোনিও নুসার পাস ধরে জোরালো শটে গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

২৫ মিনিটে বাঁকানো ফ্রি-কিকে ডেনমার্ককে ম্যাচে ফেরান মিকেল দামসগার্ড। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে সমতায় ফেরে ডেনমার্ক। জটলার মধ্যে থেকে হেডে বল জালে পাঠান রাসমুস হইলুন্দ।

এরপর ৭৪ মিনিটে আবারও নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডেভিড মোলার উলফ মাঠ ছাড়লেও শেষ পর্যন্ত আর কোনো বিপদ হয়নি নরওয়ের।