শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২

শেয়ার

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত শুরু
ছবি সংগৃহীত

চীনের ম্যাকাওতে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে জোড়া গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আইরিন আক্তার রিয়া।

শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই চাইনিজ তাইপের ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকা রিয়া-কনারা প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন।

ম্যাচের ডেডলক ভাঙেন কনা আক্তার। তার গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এরপর ইমা ও আইরিন আক্তার রিয়া নিজেদের আক্রমণাত্মক নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক চাপ তৈরি করেন। দুজনই জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শেষ কোয়ার্টারে অধিনায়কের জোড়া গোল

চতুর্থ কোয়ার্টারেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। গোল উৎসবে যোগ দেন অধিনায়ক সারিকা রিমন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরপর দুটি গোল করে দলের জয়কে আরও বড় করেন তিনি।

শেষ পর্যন্ত ৭-০ গোলের ব্যবধানে চাইনিজ তাইপেকে হারিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নিজেদের অভিযান শুরু করে বাংলাদেশ নারী দল।