সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

রেকর্ডের পাতায় ঝড় তুললেন শরীফুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ০৯:১৪

শেয়ার

রেকর্ডের পাতায় ঝড় তুললেন শরীফুল
ছবি সংগৃহীত

চোট কাটিয়ে মাঠে ফিরেই দুর্দান্ত বোলিং করলেন শরীফুল ইসলাম। ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২১০ রানে আটকে দিতে নায়কের ভূমিকাটা পালন করলেন এই পেসারই। তাতেই একগাদা রেকর্ডের মালিক বনে গেছেন তিনি।

শরীফুলের দুর্দান্ত বোলিংয়েই প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পরও আশা বেঁচে আছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পথে ৪৮ রানে ৭ উইকেট নেন তিনি। এটা অজিদের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে ইনিংসে সেরা বোলিং। আগের রেকর্ডটি ছিল হাসান মাহমুদের দখলে। ডারউইনে আগের টেস্টেই ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।

বিদেশের মাটিতেও সেরা

টেস্টে বিদেশের মাটিতে এটা বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার। এত দিন রেকর্ডটি ছিল তাইজুলের দখলে। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রানে ৭ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন শরীফুল। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। এই সংস্করণে গত ১৮ বছর সেটাই ছিল কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং ফিগার।

অ্যামব্রোস-বার্লোর তালিকায়

গত ৩৩ বছরে প্রথম কোনো পেসার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৭ উইকেট নিলেন শরীফুল। আগের রেকর্ডটি কার্টলি অ্যামব্রোসের দখলে ছিল। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়া সফরে ২৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন এই কিংবদন্তি বোলার।

শুধু তাই নয়, ১৪৩ বছর পর কোনো বাঁহাতি পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিলেন শরীফুল। এর আগে ১৮৮৩ সালে অস্ট্রেলিয়া সফরে ৪০ রানে ৭ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের রিচার্ড ডিক বারলো। সাবেক ইংলিশ পেসারকে স্মরণ করালেন শরীফুল।



banner close
banner close