দ্বিতীয় ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট করার পরও সফরকারীদের বিপদ কাটেনি।
দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১০৭ রান পিছিয়ে আছে অতিথিরা। শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ৪ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন।
বাংলাদেশের করা ৬৪ রানের জবাবে ১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতে আরও ৪৫ রান যোগ করে প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয় স্বাগতিকেরা। ফলে ১৪৬ রানের লিড পায় প্যাট কামিন্সের দল।
প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হয়েছিলেন সাদমান ইসলাম। দ্বিতীয় ইনিংসেও হতাশ করেছেন এই ওপেনার। মিচেল স্টার্কের শিকার হয়ে মারনাস লাবুশেনের হাতে ধরা পড়ার আগে ১ রান করেন সাদমান।
পরের বলেই মুমিনুল হককে বোল্ড করেন স্টার্ক। দলীয় ৫ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসের চিত্রই যেন মনে করিয়ে দেয় বাংলাদেশ।
প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার ঘাটতি পূরণ করতে দ্বিতীয় ইনিংসে বড় কিছু করতে হবে বাংলাদেশকে। তবে শুরুতেই তিন উইকেট হারিয়ে সেই কাজ আরও কঠিন হয়ে গেছে।
আরও পড়ুন:








