শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১২:৪৫

শেয়ার

স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে শুরু থেকেই স্বাগতিকদের চাপে রেখেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বিপাকে পড়ে। পরে অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। তবে দলীয় ১১৮ রানের মাথায় ৪২ রানে থাকা স্মিথকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন শরিফুল।

স্মিথের বিদায়ে অস্ট্রেলিয়াকে কম রানে আটকে রাখার বাংলাদেশের আশা আরও জোরালো হয়েছে। প্রতিবেদন লেখার সময় ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৪১ রান। তাদের লিড দাঁড়িয়েছে ৭৭ রানে। ক্যামেরন গ্রিন ৪২ এবং অ্যালেক্স ক্যারে ২ রানে ব্যাট করছেন।

এর আগে তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেন শরিফুল ইসলাম। একই ওভারে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে বোল্ড করেন এই বাঁহাতি পেসার। হেড ২২ রান করলেও লাবুশেন করেন মাত্র ৪ রান।

তার আগে দলীয় ২২ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারের শেষ বলে তাসকিনের ডেলিভারিতে ব্যাটের প্রান্ত ছুঁয়ে বল চলে যায় থার্ড স্লিপে। সেখানে তানজিদ তামিম সহজ ক্যাচ ধরে নিলে ১০ বল খেলে ৮ রান করে আউট হন ম্যাট রেনশ।

ডারউইন টেস্টে জ্যাক ওয়েদারাল্ড ভালো ব্যাটিং করতে না পারায় ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরিয়ে আনা হয় ম্যাট রেনশকে। তবে বাংলাদেশের বিপক্ষে ইনিংস বড় করতে পারেননি তিনি।

বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। তাসকিন ও শরিফুলের বোলিংয়ে একপর্যায়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে স্মিথ ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা।

দুজনের ৭৭ রানের জুটিতে অস্ট্রেলিয়ার লিড বাড়তে থাকে। একপর্যায়ে স্মিথ ৪২ রানে ব্যাট করছিলেন। দলীয় ১১৮ রানের মাথায় তাকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন শরিফুল। স্মিথের বিদায়ে আবারও অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করার সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশের সামনে।

এবাদত হোসেনকে বাদ দিয়ে শরিফুল ইসলামকে একাদশে নেওয়ার সিদ্ধান্তের যথার্থতা বোলিংয়ে দারুণভাবে প্রমাণ করছেন এই বাঁহাতি পেসার। মাত্র ৬৪ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশের পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।



banner close
banner close