শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

শরিফুলের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১০:৪০

আপডেট: ২২ আগস্ট, ২০২৬ ১০:৫৩

শেয়ার

শরিফুলের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়া
ছবি সংগৃহীত

মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। শরিফুল ইসলামের জোড়া আঘাতে ৪১ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া।

তৃতীয় ওভারে ম্যাট রেনশকে স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানান তাসকিন আহমেদ। জেক ওয়েদারাল্ডের বদলে একাদশে সুযোগ পাওয়া এই অস্ট্রেলিয়ান ওপেনার ৮ রান করে ফেরেন। ২২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর অষ্টম ওভারে আক্রমণে আসেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে ফেরান বাঁহাতি এই পেসার। ইনসাইড এজ হয়ে বোল্ড হন হেড, করেন ২২ রান।

চার বল পরই আবারও সাফল্য পান শরিফুল। ৯ বলে ৪ রান করা মার্নাস লাবুশেনকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আরও বড় ধাক্কা দেন তিনি।

৪১ রানে তিন উইকেট হারিয়ে এখন চাপে রয়েছে অস্ট্রেলিয়া। এর আগে মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। এরপর বল হাতে নেমেই জোড়া আঘাতে ম্যাচে বাংলাদেশের অবস্থান শক্ত করেছেন তিনি।



banner close
banner close