রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

প্রথম ওভারেই হেডকে ফিরিয়ে দিলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১০:৩২

শেয়ার

প্রথম ওভারেই হেডকে ফিরিয়ে দিলেন শরিফুল
ছবি সংগৃহীত

ব্যাটিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়ে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পর সাফল্য পেয়েছেন শরিফুল ইসলাম। তার দুর্দান্ত ডেলিভারিতে ট্রাভিস হেড বোল্ড হয়েছেন।

অষ্টম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলেই উইকেটের দেখা পান শরিফুল। ভেতরে ঢোকা ডেলিভারি কাট করতে গিয়ে ইনসাইড এজ হয়ে নিজের স্টাম্পে টেনে নেন হেড। ভালো শুরুর পরও ২৬ বলে ২২ রান করে ফেরেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার।

৭.২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪০ রান। ক্রিজে আছেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ।

এর আগে তৃতীয় ওভারেই প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। স্টাম্পের ওপর করা ডেলিভারিতে লিডিং এজ হয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন ম্যাট রেনশ। তিন বছরের বেশি সময় পর টেস্টে ফিরলেও ১০ বলে ৮ রানের বেশি করতে পারেননি বাঁহাতি এই ওপেনার।

৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১ উইকেটে ২২ রান। তখন ৯ বলে ৯ রানে অপরাজিত ছিলেন হেড এবং নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছিলেন লাবুশেন।