শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

৬৪ রানে অলআউট বাংলাদেশ, শেষ উইকেটে সর্বোচ্চ জুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ০৯:৪৬

শেয়ার

৬৪ রানে অলআউট বাংলাদেশ, শেষ উইকেটে সর্বোচ্চ জুটি
ছবি সংগৃহীত

ম্যাকাই টেস্টের প্রথম ঘণ্টাতেই ১২ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬৪ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংসে সর্বোচ্চ রানের জুটি এসেছে শেষ উইকেটেই। তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামের ৩৫ বলে ২৫ রানের জুটিই বাংলাদেশের সর্বোচ্চ।

শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামা শরীফুল ইসলাম ১৯ বলে ১৪ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাইজুল ইসলাম ২৬ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই শূন্য রানে আউট হয়েছেন। টেস্ট ক্রিকেটে প্রথমবার এমন ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। সেখান থেকে শীর্ষ সাত ব্যাটসম্যানের মধ্যে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তারাও ইনিংস বড় করতে পারেননি।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন মিচেল স্টার্ক। ১০ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। বাংলাদেশের বাকি চার উইকেটের তিনটি নিয়েছেন প্যাট কামিন্স, অন্যটি জশ হ্যাজলউড।



banner close
banner close