বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাহাতি ব্যাটার ম্যাট রেনশ।
দুই লাইনের এক বিবৃতিতে স্কোয়াডে পরিবর্তনের বিষয়টি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে দুই টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল তারা।
ডারউইন টেস্টের দুই ইনিংসে ২৩ ও শূন্য রানে আউট হন ওয়েদারাল্ড। তার জায়গায় রেনশকে দলে নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়া।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রেনশ। এরপর প্রায় সাড়ে তিন বছর পর আবারও সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ৩০ বছর বয়সী এই ব্যাটার।
অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন আপাতত এটিই। তবে দলে থাকলেও দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা নাও হতে পারে মার্নাস লাবুশেনের। তার বদলে জশ ইংলিসকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ম্যাকাইয়ে আগামী ২২ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে জয়ের পর দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হেজেলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।
আরও পড়ুন:








