অস্ট্রেলিয়ার মাটিতে রূপকথার টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে দিশেহারা স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারির পর এবার বিউ ওয়েবস্টারকে ক্লিন বোল্ড করে অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট তুলে নিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
ক্যারির বিদায়ের পর উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা করছিলেন ওয়েবস্টার। তবে ইনিংসের ৬৬তম ওভারের শেষ বলে মিরাজের কুইকার ডেলিভারিতে বোকা বনে যান তিনি।
গুড লেংথ থেকে স্কিড করে আসা বলটি টার্ন করবে ভেবে ব্যাকফুটে গিয়ে শট খেলার চেষ্টা করেন ওয়েবস্টার। কিন্তু টার্ন না করে বলটি সোজা গিয়ে আঘাত হানে অফ স্টাম্পের চূড়ায়। ২১ বলে ৫ রান করে বোল্ড হন ওয়েবস্টার।
ওয়েবস্টারের বিদায়ে উল্লাসে মেতে ওঠেন মিরাজ। সতীর্থরাও তাকে জড়িয়ে ধরে উদযাপন করেন। এটি এই ইনিংসে মিরাজের তৃতীয় উইকেট।
ইনিংসের ৬৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৯৩ রান। একপ্রান্তে ক্যামেরন গ্রিন ৫৮ রানে লড়াই চালিয়ে গেলেও অস্ট্রেলিয়া এখনো ৩৫ রানে পিছিয়ে রয়েছে।
অস্ট্রেলিয়ার হাতে রয়েছে আর চারটি উইকেট। এই চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের অলআউট করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয়ের রেকর্ড গড়বে নাজমুল হোসেন শান্তর দল।
আরও পড়ুন:








