শনিবার

১৫ আগস্ট, ২০২৬ ৩১ শ্রাবণ, ১৪৩৩

দ্বিতীয় সেশন ভাগাভাগি করল বাংলাদেশ-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১১:৩৯

শেয়ার

দ্বিতীয় সেশন ভাগাভাগি করল বাংলাদেশ-অস্ট্রেলিয়া
ছবি সংগৃহীত

টানা সাতটি সেশনে দাপট দেখানোর পর ডারউইন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগাভাগি করেছে বাংলাদেশ। এই সেশনে মাত্র ৯ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায় সফরকারীরা। এরপরও এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫১ রান। মার্নাশ লাবুশান ২১ ও স্টিভ স্মিথ ৮ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামবেন।

অস্ট্রেলিয়া এখনো ১৭৭ রানে পিছিয়ে রয়েছে। প্রথম ইনিংসে তাদের ১৯৮ রানের জবাবে বাংলাদেশ থামে ৪২৬ রানে।



banner close
banner close