ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে জোড়া আঘাত হেনেছেন হাসান মাহমুদ। শুরুতেই জেক ওয়েদারাল্ডকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেওয়া এই পেসার এবার আরেক ওপেনার ট্রাভিস হেডকেও বোল্ড করেছেন। এতে ৩৭ রানেই দ্বিতীয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
হেড তিন চারে ৩৫ বলে ১৭ রান করে বোল্ড হন। ওয়েদারাল্ডের মতো একইভাবে হাসানের করা বল তার ব্যাটে লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে। এই উইকেটের মধ্য দিয়ে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার আট উইকেট শিকার করলেন হাসান।
এর আগে হেড তার তিনটি চারের মধ্যে দুটি মারেন হাসানের একই ওভারে। ১১তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার আগের ওভারে হেড ও মার্নাস লাবুশেন দুটি চার মারেন।
২২৮ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ওভারেই সাফল্য আসে। জেক ওয়েদারাল্ডকে বোল্ড করে ওপেনিং জুটি ভাঙেন হাসান। প্রথম ইনিংসেও এই অজি ওপেনারকে ফিরিয়েছিলেন তিনি। সেবার ২৩ রানে লিটন দাসের ক্যাচ বানিয়েছিলেন ওয়েদারাল্ডকে।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ বল খেলেই ডাক মেরে ফেরেন ওয়েদারাল্ড। হাসানের করা বল তার ব্যাটে লেগে সরাসরি স্টাম্পে আঘাত করলে ৪ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:








