ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিনের লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ বিদায় নেওয়ার পর ইবাদত হোসেনও আউট হলে প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয় সফরকারীরা। এতে প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড পেয়েছে বাংলাদেশ।
লাঞ্চ বিরতির পর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের শেষ উইকেট জুটি। মেহেদী হাসান মিরাজের পর জশ হেজেলউডের শিকার হন ইবাদত হোসেন। ফলে ৪২৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
তৃতীয় দিনে বাংলাদেশের চারটি উইকেটই নিয়েছেন হেজেলউড। সব মিলিয়ে প্রথম ইনিংসে ৮৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার এই পেসার।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়ে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন ৮৪ রান।
মেহেদী হাসান মিরাজও দলের বিপর্যয়ের সময় দায়িত্বশীল ব্যাটিং করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি করেন ৬৫ রান। শেষ দিকে তাসকিন আহমেদ ৩২ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে ৪২৬ রান করেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে অন্তত ২২৯ রান করতে হবে। এরপরই বাংলাদেশকে চতুর্থ ইনিংসে ব্যাট করার সুযোগ দিতে পারবে স্বাগতিকরা।
ডারউইনে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে তাই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন বোলারদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার পালা।
আরও পড়ুন:








