নতুন বলের সামনে আসতেই বাংলাদেশের দুর্বলতা বেরিয়ে এলো সামনে। দারুণভাবে তরতরিয়ে সামনে এগোতে থাকা ইনিংসটা হঠাৎই যেন পথ হারিয়ে ফেলল। ১১ রানের এদিক ওদিকে ৩ উইকেট খুইয়ে বাংলাদেশ পড়ে গেছে এখন ঘোর বিপদে।
নতুন বল হাতে প্রথম ডেলিভারিতেই ইঙ্গিতটা দিয়েছিলেন মিচেল স্টার্ক। মুভমেন্ট পেয়েছিলেন দারুণ, তাতে থিতু ব্যাটার শান্তও পরাস্ত হয়েছিলেন। তবে ব্রেক থ্রুটা তিনি নয়, দিলেন জশ হ্যাজেলউড। তার বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে ক্যাচ দেন শান্ত, ৮৪ রান করে ফেরেন তিনি।
এরপর লিটন দাসও ক্যাচ দেন স্লিপে। স্টার্কের বলে স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রানের খাতাও খুলতে পারেননি সদ্য ইনজুরি ফেরত এই ক্রিকেটার।
লিটনের বিদায়ের একটু পর মুশফিকও পথ ধরেন সাজঘরের। এবার দৃশ্যপটে আসেন প্যাট কামিন্স। তার বলও একটু মুভমেন্ট পেল, সেটাই কাল হলো মুশফিকের। স্লিপে থাকা স্মিথের হাতে ক্যাচ দিলেন তিনিও।
২৯৭/৩ থেকে ৪ ওভারের এদিক ওদিকে ৩০৮/৬ হয়ে গেল বাংলাদেশের স্কোরবোর্ডের চেহারা।
আরও পড়ুন:







.jpg)
