শুক্রবার

১৪ আগস্ট, ২০২৬ ৩০ শ্রাবণ, ১৪৩৩

১৭ রানে পিছিয়ে থেকে প্রথম সেশন শেষ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ০৮:৪০

আপডেট: ১৪ আগস্ট, ২০২৬ ০৯:০২

শেয়ার

১৭ রানে পিছিয়ে থেকে প্রথম সেশন শেষ বাংলাদেশের
ছবি সংগৃহীত

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশন শেষে ২ উইকেটে ১৮১ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ১৭ রানে পিছিয়ে রয়েছে তারা।

১ উইকেটে ৯৬ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দেয় বাংলাদেশ।

৯৫ বলে ৮ চারে ৪৯ রান করে থামেন মুমিনুল হক। জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের কিছুটা বাইরের বল তার ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। দলীয় ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ। ১০২ বলে ফিফটি করা এই ওপেনার প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় সেশনে তানজিদ সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের লিড নেওয়ার লক্ষ্য থাকবে।



banner close
banner close