শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
সিলেটে ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেননি পিতা পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বাঁশখালীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য ও কাভার্ডভ্যান জব্দ পাকিস্তানি যুবক ও বাংলাদেশি তরুণীর ‘স্মরণীয়’ বিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বাঁশখালীতে জামায়াত ইসলামী যুব বিভাগের রাজপথে প্রতিবাদ টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার সাকিবের দেশে ফেরা নিয়ে আগের বক্তব্য থেকে সরে এলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিবের দেশে ফেরা নিয়ে আগের বক্তব্য থেকে সরে এলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ২০:৪৯

শেয়ার

সাকিবের দেশে ফেরা নিয়ে আগের বক্তব্য থেকে সরে এলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সম্প্রতি সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অনলাইন কনফারেন্সে যোগ দেন। এরপর থেকে তোপের মুখে পড়েছেন তিনি। এক সাক্ষাৎকারে সাকিব শিগগিরই ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে ফিরতে চাওয়ার কথা বলেছেন। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে খেলা সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

শুক্রবার ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ দেখছেন না। আমিনুল বলেন, ‘তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’

সাকিবের রাজনৈতিক পরিচয়ই এখন তার দেশে ফেরার পথে বাধা বলে মনে করেন আমিনুল, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’

যদিও এতদিন সাকিবের বিষয়টি ক্রিকেটার হিসেবে বিবেচনা করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

এর আগে ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমিনুল বলেছিলেন, ‘যেহেতু তাদের (সাকিব-মাশরাফি) বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’



banner close
banner close