রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। ক্লাবও আশাবাদী, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারবে। এর মধ্যেই নিজের ইনস্টাগ্রাম থেকে সব ছবি, বায়ো ও প্রোফাইল ছবি মুছে দিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন এই উইঙ্গার।
বর্তমান ফুটবলে অনেক খেলোয়াড়ই ব্যক্তিগত বা পেশাদার কারণে সামাজিক যোগাযোগমাধ্যম পরিষ্কার করেন। তবে এমন ঘটনা প্রায়ই ক্লাব ছাড়ার গুঞ্জনের সঙ্গেও যুক্ত হয়। ফলে ভিনিসিয়ুসকে ঘিরে নতুন করে দলবদলের আলোচনা শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-র খবরে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে ধরে রাখতে বছরে প্রায় ১ কোটি ৮৫ লাখ পাউন্ড বেতনের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী জুনে শেষ হতে যাওয়া চুক্তি নবায়নের আলোচনা শুরু হয়েছিল গত বছরের জানুয়ারিতে।
দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নেয়া হোসে মরিনহো নিজের পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন ভিনিসিয়ুসকে। এছাড়া টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারলেও অন্যতম সেরা তারকাকে কোনোভাবেই হারাতে চায় না ক্লাব।
তবে বুধবার রাতে ভিনিসিয়ুসের সামাজিক যোগাযোগমাধ্যমের আকস্মিক পরিবর্তন ভক্তদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রায় ৬ কোটি ৪০ লাখ অনুসারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন নেই কোনো ছবি, বায়ো কিংবা প্রোফাইল ছবি।
সম্প্রতি জিরোনার বিপক্ষে প্রাক্-মৌসুম ম্যাচের পর দলবদল নিয়ে কথা বলেছেন আর্তেতা।
“আগামী কয়েক সপ্তাহে দলে কিছু পরিবর্তন হবে বলেই আশা করছি। আমরা আরও শক্তিশালী হতে চাই। প্রতিপক্ষরাও নিজেদের উন্নত করছে। তাই আমরাও বসে থাকতে চাই না। স্কোয়াডে প্রতিযোগিতা বাড়াতে এবং যেসব জায়গায় উন্নতির সুযোগ আছে, সেগুলো পূরণ করাই আমাদের লক্ষ্য।”
তবে সব গুঞ্জনের মধ্যেও ভিনিসিয়ুস এরই মধ্যে রিয়ালের প্রাক্-মৌসুম ক্যাম্পে যোগ দিয়েছেন। নিয়মিত মেডিকেল পরীক্ষা শেষে তিনি মরিনহোর অধীনে অনুশীলনও শুরু করেছেন।
আরও পড়ুন:








