বৃহস্পতিবার

৬ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬ ১০:৫৪

শেয়ার

তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের
ছবি: সংগৃহীত

চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজকে কোনো নাটকীয়তার সুযোগ দেয়নি পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অলআউট করে সফরকারীরা। তাতে ৭৪ রানের বেশি লিড নিতে না পারায় ৭৫ রানের ক্ষুদ্র লক্ষ্য পায় পাকিস্তান। এই লক্ষ্য টপকাতে গিয়ে মাত্র ২ উইকেট হারায় পাকিস্তান। জয়ের স্বাদ পায় ৮ উইকেটের।

এই জয়ে তিন বছর পর দেশের বাইরে টেস্ট ম্যাচ জিতলো পাকিস্তান। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের টানা তৃতীয় টেস্ট সিরিজও একই ব্যবধানে ড্র হলো। আর দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়ক হিসেবে এটিই বাবর আজমের প্রথম সিরিজ।

আগের দিনের শেষ বিকালেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল পাকিস্তানের বোলাররা। চতুর্থ দিনের শুরুতে তাদের লক্ষ্য ছিল দ্রুত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেয়া। সেই কাজটিই করেন আলি উসমান।

দিনের প্রথম ওভারেই কেমার রোচকে বোল্ড করে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন তিনি। এরপর জাস্টিন গ্রিভস মোহাম্মদ আলিকে আক্রমণ করতে গিয়ে নিজের স্টাম্পেই বল লাগিয়ে আউট হন।

ফিল্ডিংয়ের সময় রানআউট করতে গিয়ে চোট পাওয়া ব্র্যান্ডন কিং ব্যাট করতে পারেননি। ফলে স্বাগতিকরা নির্ভর করে শেষ জুটির ওপরই। শামার জোসেফ কয়েকটি বাউন্ডারি হাঁকালেও শেষ পর্যন্ত আলি উসমানের বলেই ক্যাচ তুলে দেন। আলি উসমান ৪ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৭৪ রানে অলআউট করেন।

৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা সতর্ক ছিল পাকিস্তান। ইমাম-উল-হক দ্রুত জেইডেন সিলসের বলে আউট হলেও রান তোলার গতি থামেনি। এরপর আজান আওয়াইসও উইকেট হারান।

তবে প্রথম ইনিংসের দুই নায়ক বাবর আজম ও আবদুল্লাহ শফিক তৃতীয় উইকেটে আর কোনো বিপদ হতে দেননি। মধ্যাহ্ন বিরতির পর বাবর আজম জোমেল ওয়ারিকানকে টানা দুই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন।



banner close
banner close