মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

নিকো উইলিয়ামস বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন নেইমারকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১২:৩৩

শেয়ার

নিকো উইলিয়ামস বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন নেইমারকে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। এমন জয়ে আনন্দে ভাসলেও নিজের সাফল্যের কৃতিত্বের একটি অংশ ব্রাজিল তারকা নেইমারকে উৎসর্গ করেছেন স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস।

ফাইনালে ফেরান তোরেসের জয়সূচক গোলের অ্যাসিস্ট করেন ২৪ বছর বয়সী নিকো। ম্যাচ শেষে কাজে টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমার আদর্শ নেইমার। আশা করি, তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা তার জন্যও।’

ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছে নিকো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তিনি একবার বল জালে জড়ালেও সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে গোলটি বাতিল হয়। তবে কিছুক্ষণ পরই হেড দিয়ে ফেরান তোরেসের জয়সূচক গোলের অ্যাসিস্ট করেন তিনি।

নিজের বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই নিকোর। তিনি বলেন, ‘কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি।’



banner close
banner close