মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

সিরিজ বাঁচাতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের লড়াই

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ১৪:১৯

শেয়ার

সিরিজ বাঁচাতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের লড়াই
ছবি সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

শুক্রবার (১৭ জুলাই) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।

জিম্বাবুয়েকে ফেভারিট না ভাবলেও সফরের শুরু থেকেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হারতে হয়েছে সফরকারীদের।

টি-টোয়েন্টি সিরিজকে সফরে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচেও ৩২ রানে হেরে চাপে পড়ে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল। ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয় এখন বাংলাদেশের জন্য অপরিহার্য।

তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। দুই দলের টি-টোয়েন্টি মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ২৫ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ১৭টিতে, আর জিম্বাবুয়ে জয় পেয়েছে ৮টিতে। এই রেকর্ড ধরে রেখে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।