বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৯:৪৮

আপডেট: ১৫ জুলাই, ২০২৬ ১৯:৫১

শেয়ার

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড দ্বৈরথ  দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব
ছবি: সংগৃহীত

ফুটবলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার লড়াই বলতে অনেকেই বোঝে শুধু ব্রাজিল বনাম আর্জেন্টিনার লড়াই। তবে আর্জেন্টিনার সঙ্গে আরেকটি দলও এই লড়াইয়ে শামিল রয়েছে। সেটি হলো ইংল্যান্ড।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এ ম্যাচে ফুটবল ইতিহাসের সবচেয়ে তীব্র ও আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি আবারও নতুন অধ্যায় লিখতে যাচ্ছে।

২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। অন্যদিকে, ১৯৬৬ সালের একমাত্র বিশ্বকাপ জয়ের পর গত ৬০ বছর ধরে দ্বিতীয় শিরোপার অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড। সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে হ্যারি কেইন-জুড বেলিংহামদের হারাতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

বিশ্বকাপে এটি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার ষষ্ঠ সাক্ষাৎ।