রবিবার

১২ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

১২০ মিনিটের লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ০৯:৪৫

শেয়ার

১২০ মিনিটের লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
ছবি সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে জোড়া গোল করে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে জালে পাঠান মিডফিল্ডার লেক্সিস ম্যাক অ্যালিস্টার। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

গোল হজমের পরও সমানতালে লড়াই চালিয়ে যায় সুইজারল্যান্ড। কয়েকটি সুযোগ তৈরি করলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি তারা। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৭ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে সমতায় ফেরে সুইজারল্যান্ড। রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোল করেন ড্যান এনদোয়ে।

নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১১৪ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এরপর শেষদিকে লাওতারো মার্টিনেজ আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।



banner close
banner close